আপনার সন্তান যখন খেলার জন্য প্রস্তুত তখন তার লক্ষণগুলো খেয়াল করুন। সে কি আপনার দিকে তাকিয়ে নিজের পায়ে লাথি মারে? হাস্যকর শব্দ করে? আপনার দিকে হাত বাড়ায়? তার কর্মকান্ড বুঝে তার দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করুন। আপনি যখন অনুসরণ করবেন তখন তার সাথে দৃষ্টি সংযোগ করুন ও কথা বলুন!
দেখুন আপনার সন্তানের শেখার কি
আপনি যখন আপনার বাচ্চার বিভিন্ন সঙ্কেত বুঝতে পারেন এবং তাকে অনুসরণ করেন, তখন আপনি তার সাথে এর মাধ্যমেই একটি কথোপকথন চালাচ্ছেন। সে কী করছে এবং বলছে তার ওপর ভিত্তি করে কথোপকথন গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে আপনি তাকে শিক্ষায় সহায়তা করতে পারেন।
Share this tip
সম্পর্কিত বয়সের গাইড
এর মতো আরও পরামর্শ
আপনার বাসায় কি মাফিন টিন বা বরফের ট্রে আছে? আপনার সন্তানের ব...
এই পরামর্শটি পরখ করে দেখুন
একটি শান্ত মূহুর্তে, আপনার সন্তানের পাশে মুখোমুখি বসে বা শুয়...
এই পরামর্শটি পরখ করে দেখুন